টাঙ্গাইলে করোনা শনাক্তের সংখ্যা হাজার ছাড়াল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে করোনা শনাক্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। আজ বুধবার জেলায় ৩১ জন নতুন রোগী শনাক্ত হওয়ার মধ্য দিয়ে জেলায় মোট সংক্রমিতের সংখ্যা হয়েছে ১ হাজার ৩০। জেলা সিভিল সার্জন মো. ওয়াহীদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলায় ৮ এপ্রিল প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন। এরপর ৩০ জুন সংক্রমিতের সংখ্যা ৬০০ ছাড়িয়ে যায়। জুলাই মাসের ১৫ দিনেই চার শতাধিক মানুষ সংক্রমিত হন।
বুধবার শনাক্ত হওয়া ৩১ জনের মধ্যে ৮ জনই সদর উপজেলায়। এ ছাড়া সখীপুর উপজেলায় ছয়জন, ভূঞাপুরে পাঁচজন, ঘাটাইল ও গোপালপুর উপজেলায় চারজন করে, মধুপুরে তিনজন ও ধনবাড়ীতে একজন সংক্রমিত হয়েছেন।
জেলায় মোট সংক্রমিতের মধ্যে ৫৫৫ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ২১ জন। বর্তমানে ৪৫৪ জন চিকিৎসাধীন রয়েছেন।