টাঙ্গাইলে করোনায় আ.লীগ নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলমগীর হোসেন তালুকদার

শরীরে করোনাভাইরাস সংক্রমণ নিয়ে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতা আলমগীর হোসেন তালুকদারের মৃত্যু হয়েছে। ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার রাতে তাঁর মৃত্যু হয়।

আলমগীর হোসেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক পদে ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৬ ডিসেম্বর আলমগীর হোসেন তালুকদার গুরুতর অসুস্থ বোধ করলে তাঁকে ঢাকায় নেওয়া হয়। সেখানে তাঁর নমুনা পরীক্ষা করা হলে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। তারপর থেকেই তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন।

আজ সোমবার দুপুরে আলমগীর হোসেন তালুকদারের মরদেহ টাঙ্গাইল শহরের বেড়াডোমা এলাকায় অবস্থিত নিজ বাসায় আনা হয়। স্থানীয় শহীদ জাহাঙ্গীর উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে তাঁকে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।