টেকনাফ থেকে পালানো ৭৪ রোহিঙ্গা বোয়ালখালীতে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭৪ রোহিঙ্গাকে চট্টগ্রামের বোয়ালখালীতে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা এলাকা থেকে ওই রোহিঙ্গাদের আটক করে পুলিশ। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

ওসি বলেন, টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে এই রোহিঙ্গারা বোয়ালখালীর করলডেঙ্গা এলাকার একটি লেবুবাগানে কাজ নেয়। গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে তাদের আটক করে পুলিশ।

বোয়ালখালী থানার ওসি বলেন, এই রোহিঙ্গারা কীভাবে পালিয়েছে, কেউ তাদের পালাতে সাহায্য করেছে কি না, কে তাদের কাজ দিয়েছে, এ বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।

টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গাদের পালানোর ঘটনা আগেও একাধিকবার ঘটেছে। গত ২৭ জুন বোয়ালখালীর করলডেঙ্গা এলাকায় লেবুবাগানে কাজ করার সময় ৩১ রোহিঙ্গাকে আটক করেছিল পুলিশ।