টেকনাফে আরও একটি নৌকাডুবি, দুই লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বৃহস্পতিবার টেকনাফে রোহিঙ্গা বোঝাই আরও একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। ছবি: আশরাফুল আলম
আজ বৃহস্পতিবার টেকনাফে রোহিঙ্গা বোঝাই আরও একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। ছবি: আশরাফুল আলম

কক্সবাজারের টেকনাফে আরও একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়ার সাগরে রোহিঙ্গা বোঝাই এই নৌকাডুবির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাগরে নৌকাডুবির পর স্থানীয় লোকজন দুপুর ১২টা পর্যন্ত এক নারী ও এক শিশুর লাশ উদ্ধার করেছে। আরও কয়েকজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের শাহপরীর দ্বীপ বড় বাজার এলাকার একজন পল্লি চিকিৎসকের কাছে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল আমিন প্রথম আলোকে বলেন, ‘বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মিয়ানমার থেকে আসা একটি রোহিঙ্গা বোঝাই নৌকা সাগরে ঢেউয়ের কবলে পড়ে উল্টে যায়। এতে কিছু লোক সাঁতরে তীরে উঠতে পারলেও অধিকাংশই ব্যর্থ হয়। ধারণা করা হচ্ছে, নৌকাটিতে ২৫-৩৫ জনের মতো যাত্রী ছিল। তবে নিখোঁজের সংখ্যা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও টেকনাফ থানার ওসিকে বিষয়টি অবহিত করা হয়েছে।’

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান বলেন, ‘ইউপি সদস্যের মাধ্যমে নতুন করে আরেকটি নৌকাডুবির কথা জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।’

আরও পড়ুন