টেকনাফে বিকট শব্দে বিস্ফোরণে আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাড়ির চাকায় পাম্প দেওয়ার মেশিন বিস্ফোরণে দোকান ঘর বিধ্বস্ত হয়েছে। আজ বুধবার সকালে কক্সবাজারের টেকনাফ উপজেলায় হ্নীলার মৌলভীবাজার দক্ষিণপাড়া এলাকায়।
ছবি: প্রথম আলো

কক্সবাজারের টেকনাফ উপজেলায় গাড়ির চাকায় পাম্প দেওয়ার মেশিন বিস্ফোরণে একজন আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাতটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার দক্ষিণপাড়ায় একটি গাড়ি মেরামতের দোকানে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম মোহাম্মদ শাহাব উদ্দিন (৪০)। তিনি ওই দোকানের মালিক। দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা তিনি।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, আজ সকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিকট শব্দে দোকানের হাওয়ার ট্যাংক বিস্ফোরণ হয়। এতে দোকান মালিক শাহাব উদ্দিন আহত হয়েছেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। বিস্ফোরণের দোকানের ১০ লক্ষাধিক টাকার জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয়েছে বলে আহত শাহাব উদ্দিনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।