টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত কিশোর উদ্ধার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতকড়া
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত মুফিজুর রহমান (১৪) নামের এক কিশোরকে উদ্ধার করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। সে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের ৮৫২ নম্বরে ১ ও ২ নং কক্ষের বাসিন্দা।

এ ঘটনায় দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের একজন ১৫ বছরের কিশোর। অন্যজন হলেন নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এ-৩ ব্লকের আবদুল্লাহর ছেলে মোহাম্মদ ইউনুস (১৮)। তাদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

১৬ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক বলেন, গতকাল বুধবার বিকেলে উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ ব্লকের পাশের পাহাড় থেকে মুফিজুরকে উদ্ধার করা হয়। গত মঙ্গলবার ওই কিশোরকে অপহরণ করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, গ্রেপ্তার দুই অপহরণকারীকে আজ বৃহস্পতিবার দুপুরের পর কক্সবাজার আদালতে পাঠানো হবে।