টেলিভিশন দেখা নিয়ে বিরোধ, স্ত্রীকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলায় গতকাল বুধবার রাতে এক ব্যক্তির বিরুদ্ধে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ আজ বৃহস্পতিবার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। টেলিভিশন দেখা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত নারী হলেন বৃষ্টি খাতুন (২০)। তিনি পাঁচ বাঁকাবর্শী গ্রামের সাইফুল ইসলামের (২৫) স্ত্রী। বৃষ্টি চিংড়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।

কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ ওহিদুজ্জামান বলেন, এ ঘটনায় আজ বৃষ্টির বাবা রফিকুল ইসলাম থানায় মামলা করেন। এরপর সাইফুলকে গ্রেপ্তার করে পুলিশ।

বুধবার রাতে বৃষ্টি টেলিভিশন দেখছিলেন। এ সময় সাইফুল অন্য চ্যানেল দেখতে চান। এ নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া বাধে।

থানা-পুলিশ সূত্রে জানা যায়, আড়াই বছর আগে বৃষ্টি ও সাইফুলের বিয়ে হয়। তাঁদের মধ্যে কলহ চলছিল। গতকাল বুধবার রাতে বৃষ্টি টেলিভিশন দেখছিলেন। এ সময় সাইফুল অন্য চ্যানেল দেখতে চান। এ নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে বৃষ্টিকে মারধর শুরু করেন সাইফুল। পরে দা দিয়ে গলা কেটে বৃষ্টিকে হত্যা করেন সাইফুল।

জানতে চাইলে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন আজ বিকেলে বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত দা পুকুরে ফেলে দেন সাইফুল। সেটি উদ্ধারে অভিযান চলছে।