ট্রলারের ধাক্কায় মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মদনের কদমশ্রী হাওরে গত শুক্রবার রাতে ট্রলারের ধাক্কায় এক জেলে মারা গেছেন। তাঁর নাম জাফরুল মিয়া (৩০)। তিনি মদনের জঙ্গল ডেমারগাতি গ্রামের বাসিন্দা নুরুল আমীনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, জাফরুল মিয়া রাত নয়টার দিকে মদনের কদমশ্রী হাওরে অন্য জেলেদের সঙ্গে নৌকায় করে মাছ ধরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ট্রলার তাঁদের নৌকাটিকে ধাক্কা দেয়। এতে জাফরুল মিয়া নৌকা থেকে ছিটকে পানিতে পড়ে যান। পরে অপর জেলেরা উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।