ট্রাকচাপায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর পলাশে ট্রাকচাপায় দুই যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ছয়টার দিকে উপজেলার চরসিন্ধুর-পলাশ সড়কের তালতলা এলাকার জামতলায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন পলাশ উপজেলার চরসিন্ধুর ইউনিয়নের মালিতা দক্ষিণ দেওড়া গ্রামের মামুন মিয়া (২৬) ও সাইফুল ইসলাম (২৮)। পলাশ থানার ওসি শাহাদত হোসেন বলেন, নিহত ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চরসিন্ধুর-পলাশ সড়কে দেশবন্ধু চিনি কারখানার ট্রাক যাতায়াত করে। প্রায়ই ডাকাতির কৌশল হিসেবে ডাকাতেরা ওই সড়কে মরা লাশের মতো শুয়ে থাকে। এতে ট্রাক কিংবা সিএনজি থামালে তারা ডাকাতি করে। ধারণা করা হচ্ছে, মামুন ও সাইফুল ডাকাতির উদ্দেশ্যে রাস্তায় শুয়েছিলেন। আর ট্রাক না থামিয়ে তাঁদের চাপা দেয়। নরসিংদী প্রতিনিধি