ট্রাকের চাপায় তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট ওভারপাসে ট্রাকের চাপায় মো. হাবিবুর রহমান (২১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিব চট্টগ্রামের শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র।

স্থানীয় লোকজন হাবিবুর রহমানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, হাবিবুর রহমানের মোটরসাইকেল ট্রাকের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ি থেকে জানানো হয়, হাবিবুর রহমান ব্যক্তিগত কাজ শেষে মোটরসাইকেল করে বাসায় ফিরছিলেন। পথে দুর্ঘটনার শিকার হন। নিহত হাবিব চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার ঝরনাপাড়া এলাকার বাসিন্দা আবদুর রশিদের ছেলে।