ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের খানসামা উপজেলায় ট্রাক্টরের (ট্রলি) ধাক্কায় বাঁধন ইসলাম (২০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিলয় ইসলাম (২১) নামের অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পুলহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে।

বাঁধন ইসলাম নীলফামারীর সৈয়দপুর উপজেলার বানিয়াপাড়া এলাকার হামিদুল ইসলামের ছেলে। আহত নিলয় ইসলামও একই এলাকার বা‌সিন্দা।

স্থানীয় সূ‌ত্রে জানা যায়, উপজেলার পাকেরহাট বাজার থেকে বাঁধন ও নিলয় একটি মোটরসাইকেলে সৈয়দপুরের দি‌কে আস‌ছি‌লেন। পুলহাট বাজারে পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক্টর তাঁদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় ব্যক্তিরা বাঁধন ও নিলয়কে উদ্ধার করে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাঁধনকে মৃত বলে ঘোষণা করেন। আহত নিলয়কে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামাল হোসেন জানান, প‌রিবা‌রের আপ‌ত্তি না থাকায় নিহ‌ত ব্যক্তির লাশ প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।