ট্রেনে আটকে মৃত্যু, ৮ কিমি যাওয়ার পর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেনের বগির নিচে আটকে পড়ে মারা গেছেন শাহ আলম (২০) নামের এক তরুণ। কিন্তু ট্রেনটি তাঁর মৃতদেহ অন্তত আট কিলোমিটার দূরে নিয়ে যায়। গতকাল বুধবার দুপুরে দিনাজপুরের পার্বতীপুর-রংপুর রেলপথে এ ঘটনা ঘটে। 
শাহ আলম বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের বানুয়াপাড়া গ্রামের জমিরউদ্দিনের ছেলে।
গতকাল দুপুর ১২টার দিকে দিনাজপুরের বিরল থেকে লালমনিরহাটের বুড়িমারির উদ্দেশে ছেড়ে আসে ট্রেন কমিউটার এক্সপ্রেস। বেলা দেড়টার দিকে বদরগঞ্জ রেলস্টেশনে ট্রেনটি থামে। এ সময় লোকজন দেখতে পান ট্রেনটির ইঞ্জিনের পেছনের বগির নিচে নাটবল্টুর ফাঁকে আটকে রয়েছে মানুষের ছিন্নভিন্ন দেহ।