ট্রেনে কাটা পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম সদর উপজেলায় গতকাল বুধবার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রুহানী জানান, দুপুর ১২টার দিকে উপজেলার পচার মসজিদের পাশে রেলক্রসিংয়ের কাছে একটি যাত্রীবাহী ট্রেন থেকে ওই যাত্রী পড়ে যান। এ সময় ট্রেনের চাকায় পা কেটে যাওয়ায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে সন্ধ্যা ছয়টার দিকে তিনি মারা যান।