ট্রেনে কাটা পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়দেবপুর-যমুনা সেতু রেললাইনের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সকালে পুলিশ লাশটি উদ্ধার করেছে। নিহত ব্যক্তির (৪০) পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. দাদন মিয়া বলেন, গতকাল ভোরে ওই ব্যক্তি রেললাইন দিয়ে হাঁটছিলেন। একপর্যায়ে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেনে তিনি কাটা পড়েন। পরে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।