ট্রেনে ডাকাতি ও হত্যা মামলার দুই আসামির জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

জামালপুরে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ছাদে ডাকাতি ও দুই যাত্রীকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় হওয়া মামলার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার দুই আসামি বুধবার বিকেলে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাশেদ হোসাইনের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

র‌্যাব-১৪ ময়মনসিংহ কার্যালয়ের মিডিয়া অফিসার হান্নানুল ইসলাম বুধবার এ তথ্য জানিয়েছেন।

র‌্যাব-১৪ ময়মনসিংহ কার্যালয়ের মিডিয়া অফিসার হান্নানুল ইসলাম বলেন, আদালতে স্বীকারোক্তি জবানবন্দি দেওয়া ওই দুই আসামি হলেন আশরাফুল ইসলাম ওরফে স্বাধীন (২৬) ও মাকসুদুল হক ওরফে রিশাদ (২৮)। এর আগে মঙ্গলবার মামলার অপর তিন আসামি হাসান, মোহাম্মদ ও রুবেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গত বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনের ছাদে ডাকাতিতে বাঁধা দেওয়ায় সাগর ও নাহিদ নামের দুই যাত্রীকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত সাগরের মা হনুফা বেগম বাদী হয়ে শুক্রবার রাতে ময়মনসিংহ রেলওয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলা হওয়ার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করে র‌্যাব। পলাতক আরও চার-পাঁচজন আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান র‌্যাব কর্মকর্তা হান্নানুল ইসলাম।