ট্রেনের ধাক্কায় স্কুলছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরের উত্তর আলীপুর সরদারপাড়া এলাকায় গতকাল রোববার সকালে চলন্ত ট্রেনের ধাক্কায় হৃদয় ঠাকুর (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের শ্যামসুন্দরপুর গ্রামের মো. ইউনুস ঠাকুরের ছেলে। শহরের শোভারামপুর উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত। প্রত্যক্ষদর্শী মুরাদ শেখ বলেন, রেলপথের ওপর দাঁড়িয়ে থাকা মস্তিষ্ক বিকৃত এক ব্যক্তিকে বাঁচাতে গিয়ে হৃদয় ট্রেনের ধাক্কা খেয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোতোয়ালি থানার এসআই মো. শামীম বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।