ডলু নদীর ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় ডলু নদীর ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল শনিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত উপজেলার এওচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম গাটিয়াডেঙ্গা খন্দকারপাড়া এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

এতে বক্তারা বলেন, গত পাঁচ বছরে পশ্চিম গাটিয়াডেঙ্গার খন্দকারপাড়া ও গাজীরপাড়া এলাকায় ৫৪টি পরিবারের বসতঘর, মসজিদ ও কবরস্থান ডলু নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। সাম্প্রতিক সময়ে নদের পানি বৃদ্ধি পেয়ে আবারও ভাঙন দেখা দিয়েছে।

কর্মসূচিতে বক্তব্য দেন পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ, পশ্চিম গাটিয়াডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক দিলারা বেগম, স্থানীয় যুবলীগ নেতা আব্বাস উদ্দিন, এওচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুর রহিম প্রমুখ।