ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার চড়াপাড়া-বারবাকিয়া বাজার সড়কের শিলখালী ইউনিয়নের পেন্ডির সেতু এলাকায় গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে অন্তত পাঁচটি যানবাহনে ডাকাতি করেছে সশস্ত্র ডাকাত দল। ওই সময় অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে ৩০ হাজার টাকাসহ ১০টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাত দল। ছৈয়দ নুর (৪৩) নামের এক যাত্রী বলেন, পেন্ডির সেতুতে গাছ ফেলে ১০-১২ জন ডাকাত পাঁচটি সিএনজিচালিত অটোরিকশা আটকিয়ে যাত্রীদের কাছ থেকে সর্বস্ব লুটে নেয়। যাত্রীদের সবাই ব্যবসায়ী ও চকরিয়া শহর থেকে কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন। চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি