ডিএমসি ১৯৫৬ ক্লাব ট্রাস্ট বৃত্তি পেলেন ১৮ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) ১৮ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে ‘ডিএমসি ১৯৫৬ ক্লাব ট্রাস্ট’। গতকাল শনিবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাপকদের হাতে এই বৃত্তি তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী উদ্যোগটিকে সাধুবাদ জানান। এ সময় তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরও উৎসাহ দেন।

ক্লাবের সাধারণ সম্পাদক ডা. এহ্সামুল আজিম বলেন, উদ্যোগটি শুধু বৃত্তি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে চিকিৎসাবিজ্ঞান গবেষণায় অবদান রাখতে সহায়তা করতে চায় সংগঠনটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ডা. শাহ্‌লা খাতুন। এতে আরও উপস্থিত ছিলেন ডা. এ কে এম আনোয়ারুল আজিম, ডা. শামসুদ্দিন আহমেদ, ডা. নুরুল আমিন প্রমুখ।

ক্লাবটি ১৯৮৮ সালে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠাতা সদস্যদের বেশির ভাগই অবসরে গেছেন। তাঁরা চান, এ দায়িত্বটি পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তর করতে। ২৫ বছরের বেশি সময় ধরে সংগঠনটি শিক্ষার্থীদের মধ্যে এমন বৃত্তি প্রদান করে আসছে।