ডেঙ্গুতে এক নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি।
ফাইল ছবি।

যশোরের কেশবপুর উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওই নারীর নাম সাগরিকা (৪০)। তিনি কেশবপুর পৌর শহরের সোনাপট্টি সড়কের আনন্দ ঘোষের স্ত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, সাগরিকা গত শুক্রবার ডেঙ্গু জ্বর নিয়ে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন। তাঁর মেয়ে স্বস্তিকা (১২) একই হাসপাতালে চিকিৎসাধীন।

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ বলেন, ডেঙ্গু শক সিনড্রমের কারণে সাগরিকা মারা গেছেন।

কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হারুন অর রশিদ জানান, গত ২৪ ঘণ্টায় নয়জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। বর্তমানে ২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছে। এ পর্যন্ত ৩৮৫ জন রোগী চিকিৎসা নিয়েছে।

হারুন অর রশিদ আরও বলেন, কেশবপুরে এ পর্যন্ত তিনজন ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে।