ডোবায় ভেসে থাকা অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে গোদনাইল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

ডোবায় ভাসছিল লাশটি। স্থানীয় বাসিন্দাদের নজরে আসার পর পুলিশে খবর দেওয়া হয়। পরে সিদ্ধিরগঞ্জ থানা–পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, দুই দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। নিহত যুবকের পরনে জিন্সের প্যান্ট ও ফুলহাতা শার্ট এবং মুখে ফ্রেঞ্চকাট দাড়ি রয়েছে।