ঢা কা য় আ জ
মুক্তিযুদ্ধ জাদুঘর: আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন ভবনে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ-তহবিলে অনুদান প্রদান অনুষ্ঠান, বেলা ১১টায়, আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের পেছনে৷
বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন: বৌদ্ধ ভিক্ষু হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন, সকাল ১০টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে৷
ঢাকা বিশ্ববিদ্যালয়: ভিজ্যুয়াল অ্যানথ্রোপোলজি উইক-২০১৬ উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী ও কর্মশালা, সকাল ১০টায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে৷
মাওলানা আবদুল হামিদ খান ভাসানী পরিষদ: ফারাক্কা দিবসে বাংলাদেশকে ধ্বংসের মুখে ঠেলে দিতে ভারত যে নীতি গ্রহণ করে চলেছে তার প্রতিবাদে গণসমাবেশ, বিকেল পাঁচটায়, জাতীয় জাদুঘরের সামনে৷
শিক্ষা বাঁচাও আন্দোলন: ২০১৬-১৭ বাজেট অধিবেশন সামনে রেখে একটি বিকল্প শিক্ষা বাজেট অর্থ মন্ত্রণালয়ে পেশ উপলক্ষে পদযাত্রা ও সমাবেশ, বেলা ১১টায়, শাহবাগ মোড়ে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন: শিক্ষা বাঁচাও আন্দোলনের উদ্যোগে সমাবেশ, বেলা ১১টায়, শাহবাগ মোড়ে।
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র: গাজীপুরের ভিউ ফ্যাশন লিমিটেড খুলে দেওয়ার দাবিতে কারওয়ান বাজারের কলকারখানা অধিদপ্তরের প্রধান কার্যালয় ঘেরাও, বেলা ১১টায়, কারওয়ান বাজারে ৷