ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ছয় ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল পৌনে নয়টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ফয়েজগঞ্জ এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী কনটেইনারবাহী একটি ট্রেনের দুটি চাকা লাইনচ্যুত হলে এ দুটি রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সাড়ে তিনটার দিকে ফের চালু হয়।

কুমিল্লা রেলস্টেশনের মাস্টার মো. শফিকুর রহমানের ভাষ্য, দুর্ঘটনার কারণে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর প্রভাতী লাকসাম জংশনে আবার ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী কুমিল্লা স্টেশনে, আর সিলেট থেকে চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেন কুমিল্লা স্টেশনে আটকা পড়ে। পরে লাকসাম থেকে উদ্ধারকারী দল গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে উদ্ধার করে। বেলা সাড়ে তিনটায় লাইন চালু হলে আটকে পড়া ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।