ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেড়াইদেরচালা এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, মহাসড়কের বেড়াইদেরচালা এলাকায় অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। স্থানীয় লোকজন হাইওয়ে পুলিশকে দুর্ঘটনার খবর জানান। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা মরদেহ উদ্ধার করেছি। উদ্ধারের পর মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।’