ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় অজ্ঞাত নারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানা এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় আনুমানিক ৬৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পথচারী ওই নারী এক্সপ্রেসওয়ের এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন। তখন সেতুমুখী অজ্ঞাত কোনো গাড়ির চাপায় তিনি নিহত হন।
আলমগীর হোসেন আরও বলেন, ফায়ার সার্ভিসের একটি দল লাশটি উদ্ধার করে হাইওয়ে পুলিশকে বুঝিয়ে দিয়েছে। নিহত ওই নারীর নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মহাসড়ক ও সেতু এলাকায় যান চলাচল স্বাভাবিক আছে।