ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের ভোট ১৭ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশন ভবন
ফাইল ছবি

জাতীয় সংসদের ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী ১৭ অক্টোবর। আজ বৃহস্পতিবার বিকেলে এই দুটি আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

ঘোষিত তফসিল অনুযায়ী, উভয় আসনেই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২০ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৭ সেপ্টেম্বর।

ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর বলেন, এই দুই আসনে ভোট গ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।