ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট: ‘১৯৭১ গণহত্যা-নির্যাতন নির্ঘণ্ট গ্রন্থমালা’ সিরজের বইয়ের মোড়ক উন্মোচন, বিকেল চারটায়, বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে।
ইউনিভার্সিটি রিডিং ক্লাব: ‘বঙ্গীয় স্থাপত্য পরিচিতি’ শীর্ষক গণবক্তৃতা, বেলা সাড়ে তিনটায়, এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে।
হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব): নবম হজ ও ওমরাহ মেলার উদ্বোধন, সকাল ১০টায়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।
জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র: ‘কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ: প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভা, বিকেল চারটায়, পুরানা পল্টনের মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবনের শহীদ তাজুল মিলনায়তনে।
কনজুমারস ভয়েস: ভোক্তা অধিকার-বিষয়ক জনমত জরিপের ফলাফল উপস্থাপন, বেলা ১১টায়, ২৫৭/৮ এলিফ্যান্ট রোড, বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার সম্মেলনকক্ষে।