ঢাকায় আজ
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা): ‘নদী বিপর্যয়ের প্রেক্ষাপটে বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০-বাংলাদেশের নদীর জন্য এক অশনি সংকেত’ শীর্ষক সংবাদ সম্মেলন, সকাল ১০টায়, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে৷
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি: বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এনেক্স এক্সটেনশন ভবনে লইয়ার্স ক্লাবের (জিম ও বেবি-কেয়ার) উদ্বোধন, বিকেল চারটায়, এনেক্স এক্সটেনশন ভবনে৷
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি: জনমত ও যোগাযোগের মাধ্যমে শিশু পাচার বন্ধে একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান, সকাল ১০টায়, সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে৷
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন: সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে পুষ্পার্ঘ্য ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ, সকাল আটটায়, রাজু ভাস্কর্যে৷
ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) থিয়েটার ক্লাব: মহুয়ার দ্বিতীয় মঞ্চায়ন, বেলা আড়াইটায়, ইউনিভার্সিটি মিলনায়তনে৷