ঢাকায় আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গমাতা পরিষদ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিবস উপলক্ষে আলোচনা সভা, বিকেল চারটায়, জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে৷
ঢাকা কলেজ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন, বেলা ১১টায়, টিচার্স লাউঞ্জে৷
বাংলাদেশ জাতীয় জাদুঘর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যবহৃত বাইসাইকেলটি দর্শকের জন্য উন্মোচিত হবে, বিকেল পাঁচটায়, জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে৷
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ: চতুর্থ সমাবর্তন, বেলা আড়াইটায়, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা৷
ঢাকা মহানগর আওয়ামী লীগ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে সংগঠনটির জরুরি বর্ধিত সভা, বেলা ১১টায়, বঙ্গবন্ধু অ্যাভিনিউর দলীয় কার্যালয়ে৷