ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পতাকা উৎসব উদ্যাপন কমিটি: জাতীয় পতাকা উৎসব, সকাল ১০টায়, সোহরাওয়ার্দী উদ্যানে৷
মুক্তিযুদ্ধ জাদুঘর: প্রতিষ্ঠানটির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে সপ্তাহব্যাপী উৎসবের দ্বিতীয় দিনে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেল পাঁচটায়, জাদুঘর প্রাঙ্গণে৷
কাপেং ফাউন্ডেশন: বাংলাদেশের আদিবাসীদের মানবাধিকার রিপোর্ট-২০১৫-এর মোড়ক উন্মোচন ও আলোচনা সভা, সকাল সাড়ে ১০টায়, দ্য ডেইলি স্টারের তৌফিক আজিজ খান সেমিনার হলে৷
নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি: ‘মংলা-ঘষিয়াখালী নৌপথ স্থায়ী না হলে সুন্দরবন ধ্বংস অনিবার্য’ শীর্ষক আলোচনা সভা, বেলা ১১টায়, পুরানা পল্টনের মৈত্রী মিলনায়তন ভবনে৷
ঢাকা স্কুল অব ইকোনমিকস: ‘বিল্ডিং কোয়ালিটি ইন হায়ার এডুকেশন’ শীর্ষক সেমিনার, বেলা সাড়ে তিনটায়, ঢাকা স্কুল অব ইকোনমিকস, ৪/সি ইস্কাটন গার্ডেন রোডে৷
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট: ‘দেশে দেশে ছাত্র আন্দোলন’ শীর্ষক আলোচনা সভা, সকাল ১০টায়, ৮/৪/এ সেগুনবাগিচার স্বাধীনতা হলে৷