ঢাকায় আজ
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল: প্রতিষ্ঠানটির ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (সিলভার জুবিলি) ও দ্বিতীয় পুনর্মিলনী উদ্যাপন, বেলা ১১টায়, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে৷
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট: সংগঠনটির চতুর্থ কেন্দ্রীয় সম্মেলনের উদ্বোধন, বেলা ১১টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে৷
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল: ‘মুক্তিযুদ্ধ ও আজকের বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভা, বেলা সাড়ে তিনটায়, জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে৷
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল: ‘বিশ্ব চিকিৎসক দিবস’ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা, দুপুর ১২টায়, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে৷
সাইথইস্ট ইউনিভার্সিটি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বেলা ১১টায়, ইউনিভার্সিটির সেমিনার হলে (বাড়ি-৬৪, ব্লক-১৮, বনানী)৷
দুনীতি দমন কমিশন: ‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৬’ উদ্যাপন উপলক্ষে বিতর্ক ও কার্টুন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সকাল সোয়া ১০টায়, শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে৷