ঢাকায় আজ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়: বিশ্ব নার্স দিবস ২০১৬ উপলক্ষে শোভাযাত্রা, সকাল সোয়া আটটায়, বিশ্ববিদ্যালয়ের বটতলা চত্বরে (এ ও বি ব্লকের মধ্যবর্তী স্থান)৷
নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ: ‘কমপ্যাক্ট টাউনশিপ: সমন্বিত নগর ও গ্রামীণ উন্নয়ন পরিকল্পনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক, বেলা তিনটায়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইউআরপি বিভাগীয় সেমিনার কক্ষে৷
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা): ‘হাইকোর্টের রায় অমান্য করে লালমাটিয়ার নিউ কলোনি খেলার মাঠে বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ বাতিল, মাঠের সব ধরনের স্থাপনা অপসারণ ও খেলাবহির্ভূত সব কাজ বন্ধ করার দাবিতে নাগরিক সমাবেশ, সকাল সাড়ে ১০টায়, লালমাটিয়া নিউ কলোনি মাঠে৷
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি: বিভিন্ন হাসপাতালে কর্মরত নার্সদের মধ্য থেকে নির্বাচিত ১২ জন নার্সকে মাহবুব-উজ-জামান অ্যাওয়ার্ড-২০১৬ প্রদান অনুষ্ঠান, বেলা ১১টায়, বারডেম মিলনায়তনে৷