ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি: ঢাকার গেরিলাযুদ্ধ ১৯৭১ শীর্ষক গ্রন্থের ওপর আলোচনা অনুষ্ঠান, বিকেল চারটায়, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিতে৷
ইডেন মহিলা কলেজ: রবীন্দ্র-নজরুলজয়ন্তী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সকাল সাড়ে ১০টায়, কলেজ মিলনায়তনে৷
ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ: জব ফেয়ার-২০১৬-এর উদ্বোধন, সকাল সাড়ে ১০টায়, বিশ্ববিদ্যালয়টির বসুন্ধরা আবাসিক এলাকা ক্যাম্পাসে (প্লট ১৬, ব্লক বি)৷
বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি: একুশে পদক প্রাপ্তিতে মফিদুল হককে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান, বিকেল সাড়ে চারটায়, বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনারকক্ষে৷
চাইল্ড পার্লামেন্ট: সংগঠনটির ১৩তম অধিবেশন, সকাল ১০টায়, স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে (বাড়ি-১৯, রোড-৭, গুলশান-১)