ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ: পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী, সুনীল গোমেজ ও মাহমুদা খানমের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে৷
স্বাধীনতা ফোরাম: ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, সাংবাদিক শফিক রেহমানসহ বিশিষ্ট নাগরিকদের ঈদের আগে নিঃশর্তে মুক্তির দাবিতে নাগরিক সমাবেশ, বিকেল সাড়ে চারটায়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে৷