ঢাকায় আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি: ঈদযাত্রায় লক্কড়ঝক্কড় ফিটনেসবিহীন বাস ও লঞ্চ বন্ধের দাবিতে মানববন্ধন, বেলা সাড়ে ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে৷
অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন জাতীয় নাগরিক সমন্বয় সেল: অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আপিল ট্রাইব্যুনালের রায় বাস্তবায়নে গড়িমসি এবং প্রত্যর্পণ-প্রক্রিয়া বাধাগ্রস্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন, দুপুর ১২টায়, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে৷
ব্র্যাক: জাতীয় বাজেট পর্যালোচনা: ২০১৬-১৭’ শীর্ষক সেমিনার, বেলা একটায়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে৷
এনআরবি বাইসেল: ই-কমার্স পোর্টালের উদ্বোধন, বিকেল সাড়ে চারটায়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।