ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাসদ: ৪০তম তাহের দিবস উপলক্ষে আলোচনা সভা, বেলা তিনটায়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে।

জাতীয় বিশ্ববিদ্যালয়: সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ, সকাল ১০টায়, ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে।

সিপিবি ও বাসদ: জঙ্গি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, বিকেল চারটায়, শান্তিনগর মোড়ে।

জাপান স্টাডি সেন্টার: গুলশানে জঙ্গি হামলায় সাত জাপানি নাগরিক নিহত হওয়ার ঘটনায় প্রার্থনা সভা, সন্ধ্যা ছয়টায়, শহীদ মিনার প্রাঙ্গণে।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন: প্রয়াত সাংবাদিক সন্তোষ মণ্ডল স্মরণে সভা, বেলা ১১টায়, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে।