ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মিলিত সামাজিক আন্দোলন: জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় জাগরণ ও গণপ্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সমাবেশ ও গণসংগীত, বিকেল সাড়ে চারটায়, জাতীয় জাদুঘরের সামনে৷

বিজ্ঞান আন্দোলন মঞ্চ: রামপালের তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ চুক্তি বাতিল করে সুন্দরবন রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ, সকাল সাড়ে ১০টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে৷

বরিশাল বিভাগ কল্যাণ সংস্থা, ঢাকা: শেরেবাংলা স্মৃতি বৃত্তি প্রদান ও সনদ বিতরণ, সকাল ১০টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে৷

গণসংহতি আন্দোলন: জঙ্গিবাদ রুখে দাঁড়ানোর দাবিতে বিক্ষোভ সমাবেশ, বিকেল সাড়ে চারটায়, জাতীয় প্রেসক্লাবের সামনে৷