ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়: দুর্যোগ ব্যবস্থাপনায় জাতীয় উদ্ভাবনী মেলা-২০১৬, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে, সকাল ১০টায়।
সামাজিক প্রতিরোধ কমিটি: মুক্তিযোদ্ধা শিরিন বানুর স্মরণসভা, বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে, বিকেল চারটায়।
কাজী মোতাহার হোসেন ফাউন্ডেশন: কাজী মোতাহার হোসেনের ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মারক বক্তৃতা ও বৃত্তি প্রদান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, সকাল সাড়ে ১০টায়।
সাপ্তাহিক একতা: ‘সন্ত্রাসবাদ মোকাবিলায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল আলোচনা, সকাল ১০টায়, মুক্তি ভবনের প্রগতি সেমিনারকক্ষে, সকাল ১০টায়।
সিপিবি: কমরেড রতন সেনের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জাতীয় প্রেসক্লাবের সামনে, সকাল ১০টায়।