ঢাকায় আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি: ফুলবাড়ী দিবস উপলক্ষে সমাবেশ ও শ্রদ্ধাঞ্জলি, সকাল ১০টায়, কেন্দ্রীয় শহীদ মিনারে৷
আবৃত্তি একাডেমি: সংগঠনটির দেড় যুগ পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন ও শোভাযাত্রা, সন্ধ্যা ছয়টায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে৷
বাংলা-উর্দু সাহিত্য ফাউন্ডেশন: জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত মোশায়েরা (কবিতা পাঠের আসর), সন্ধ্যা সাতটায়, ধানমন্ডিতে (বাসা নম্বর-১৯, রোড নম্বর-৯ /এ)৷
আমরা অভয়নগরবাসী: ভবদহ জলাবদ্ধতার স্থায়ী সমাধানে দ্রুত পানি সরানোর দাবিতে মানববন্ধন, সকাল ১০টায়, জাতীয় জাদুঘরের সামনে৷