ঢাকায় আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজ্ঞানচিন্তা: প্রথম আলো পরিবারের মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তার ‘বিজ্ঞান আড্ডায়’ তরুণদের সঙ্গে মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্ব, বেলা তিনটায়, কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে (সিএ ভবন)৷
ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট ব্র্যাক বিশ্ববিদ্যালয়: ‘সরকারি কর্ম সম্পাদন ব্যবস্থাপনা প্রক্রিয়া’ শীর্ষক আঞ্চলিক সম্মেলন, সকাল সাড়ে নয়টায়, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে৷
আতাউস সামাদ স্মারক ট্রাস্ট ফান্ড: আজীবন সম্মাননা, স্মারক বক্তৃতা ও শিক্ষার্থী বৃত্তি-২০১৭, বেলা ১১টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে৷
জিয়া স্মৃতি পাঠাগার: শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষে দ্বিতীয় গ্রন্থ আড্ডা, তিনটায়, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে৷