ঢাকায় আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মহিলা পরিষদ: ‘জেন্ডার সংবেদনশীল জাতীয় বাজেট প্রণয়ন এবং পরিবীক্ষণ প্রক্রিয়া’ শীর্ষক আলোচনা সভা, বেলা সাড়ে তিনটায়, ১০/বি/১ সেগুনবাগিচায়, পরিষদের মিলনায়তনে।
জাতীয় কবিতা পরিষদ: কবি সাংবাদিক সাযযাদ কাদিরের স্মরণসভা, বিকেল ৫টায়, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে।
কবিতাচর্চা: ‘মৌন রাগে জ্যোৎস্নার স্নান’ শিরোনামে কবি মৌ মধুবন্তীর একক কবিতা-সন্ধ্যা, বিকেল পাঁচটায়, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষ।
নাগরিক সংহতি: হাওরকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে নাগরিক সমাবেশ, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
সম্মিলিত সামাজিক আন্দোলন: ‘জঙ্গিবাদ প্রতিরোধ-প্রয়োজন জাতীয় উদ্যোগ’ শীর্ষক আলোচনা সভা, বেলা তিনটায়, সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে।