ঢাকায় করোনায় মারা যাওয়া পুলিশ সদস্যকে ফরিদপুরে দাফন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় করোনাভাইরাসে (কোভিড–১৯-এ) আক্রান্ত হয়ে মারা যাওয়া এক পুলিশ সদস্যকে ফরিদপুরে দাফন করা হয়েছে। আজ সোমবার ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
ওই পুলিশ সদস্যের বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি ঢাকার মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্র জানায়, গত ১৮ মে ওই পুলিশ সদস্য জ্বর ও সর্দি–কাশি নিয়ে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি হন। পরের দিন তাঁর করোনা শনাক্ত হয়। এরপর থেকে তাঁকে ওই হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। গত রোববার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আজ সোমবার দুপুরে তাঁর লাশ ফরিদপুরে নিজ বাড়িতে নিয়ে আসা হয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, সোমবার বেলা আড়াইটার দিকে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে ওই পুলিশ সদস্যের দাফন সম্পন্ন হয়।