তথ্যপ্রযুক্তিতে দক্ষ মানব সম্পদ তৈরির তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল চট্টগ্রামের চন্দনাইশে বিজিসি ট্রাস্ট বিশ্বিবদ্যালয়ে প্রোগ্রামিং ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্যপ্রযুক্তিবিদ মোহাম্মদ কায়কোবাদ l প্রথম আলো
গতকাল চট্টগ্রামের চন্দনাইশে বিজিসি ট্রাস্ট বিশ্বিবদ্যালয়ে প্রোগ্রামিং ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্যপ্রযুক্তিবিদ মোহাম্মদ কায়কোবাদ l প্রথম আলো

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও তথ্যপ্রযুক্তিবিদ ড. মোহাম্মদ কায়কোবাদ বলেছেন, ‘তথ্যপ্রযুক্তির কল্যাণে পৃথিবীর অন্যান্য দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যেতে হলে আমাদেরও দক্ষ প্রশিক্ষিত জনবল তৈরি করতে হবে।’

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল শনিবার তিন দিনব্যাপী চট্টগ্রাম বিভাগীয় রিজওনাল প্রোগ্রামিং ক্যাম্পের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ অ্যাডভান্সড কম্পিউটিং সোসাইটির (বিএসিএস) উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আবছার। অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারী, কোষাধ্যক্ষ অজিত কুমার দাশ প্রমুখ। সমাপনী দিনে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন।