তরুণের হত্যাকারীদের ফাঁসির দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুসেইন ইমামের হত্যাকারীদের ফাঁসির দাবিতে গতকাল বুধবার ঠাকুরগাঁও শহরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। ১০ আগস্ট শহরের শান্তিনগর এলাকায় বন্ধুদের হাতে খুন হন হুসেইন ইমাম।
ঠাকুরগাঁও পৌরবাসীর উদ্যোগে গতকাল দুপুর ১২টার দিকে পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে শেষ হয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা হুসেইন ইমাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান।
হুসেইন ইমাম ওরফে হীরা (২৩) শান্তিনগর মহল্লার নুরুল ইসলামের ছেলে। ৮ আগস্ট তিনি তাঁর বন্ধু দক্ষিণ সালন্দর গ্রামের জাকির হোসেনকে মুঠোফোনে বকা দেন। এর জের ধরে ১০ আগস্ট রাতে জাকির কাঁচি দিয়ে হুসেইন ইমামের বুক ও পেটে আঘাত করেন। পরে তিনি মারা যান।