তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর মিঠাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই যুবকের নাম মো. কাওসার (২৫)। তিনি উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের রুহুল আমিনের ছেলে।
রুহুল আমিনের ভাষ্য, বাড়ির সামনে পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ লাইনের ছেঁড়া তার মাটিতে পড়ে ছিল। কাওসার তা দেখে সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. রাকিবুর রহমান বলেন, বেলা ১১টার দিকে কাওসারকে হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।