তারাগঞ্জে স্কুল চালু রেখে পরীক্ষা নেওয়ায় অধ্যক্ষকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জে সরকারি আদেশ অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখে শিক্ষার্থীদের পাঠদান ও পরীক্ষা নেওয়ার দায়ে সিরাজুল ইসলাম নামের এক অধ্যক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার সকালে উপজেলা সদরের সায়েন্স ল্যাব ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে অভিযান চালিয়ে ওই অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ইউএনও আমিনুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, সরকারি নির্দেশনা অমান্য করে করোনা পরিস্থিতির মধ্যেই ওই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা নেওয়া হচ্ছিল। এ বিষয়ে অভিযোগ পেয়ে সকাল নয়টার দিকে সেখানে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় কলেজের অধ্যক্ষকে জরিমানা করা হয়েছে।