তারেক রহমানের জন্মদিনের ব্যানার ছিঁড়লেন কিছু যুবক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মদিন উপলক্ষে টানানো কয়েকটি ব্যানার গতকাল শনিবার দুপুরে ছিঁড়ে ফেলেছেন কিছু যুবক।

ছাত্রদল সূত্র জানায়, তারেক রহমানের জন্মদিন উপলক্ষে গতকাল চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে ছাত্রদল। এতে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন অংশ নেন। সভা শেষ হওয়ার পর ২০-২৫ জন যুবক এসে ব্যানারগুলো ছিঁড়ে ফেলেন।

নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আলোচনা সভা শেষে সংগঠনের কয়েকজন নেতা-কর্মী প্রেসক্লাবের বাইরে কথা বলছিলেন। হঠাৎ ২০-২৫ যুবক এসে প্রেসক্লাবের সামনে টানানো কয়েকটি ব্যানার ছিঁড়ে ফেলেন।  তবে আমরা কাউকে চিনি না।’