তাড়াশে ইয়াবা বড়িসহ একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অভিযান চালিয়ে ৩০০টি ইয়াবা বড়িসহ একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার দেবীপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম রেজাউল করিম (৪০)। তিনি ওই গ্রামের মৃত তাজু প্রামাণিকের ছেলে।

আজ শুক্রবার দুপুরে র‍্যাব-১২-এর সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, দেবীপুর গ্রাম থেকে ৩০০টি ইয়াবা বড়িসহ রেজাউল করিমকে আটক করা হয়। পরে তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলা তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।