তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অনুমোদনহীন তিনটি ইটভাটাকে পাঁচ লাখ টাকা করে ১৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত
ছবি: প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ায় অনুমোদন ছাড়াই ইটভাটা চালানোর অপরাধে তিনটি ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে সরাইল উপজেলায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জেলার সরাইলসহ বিভিন্ন উপজেলায় অনুমোদন ছাড়াই ইটভাটা চালানো হচ্ছে বলে বিভিন্ন মাধ্যমে জানতে পারে জেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস। এ সময় মেসার্স রয়েল ব্রিকস, মেসার্স ডিজিটাল ব্রিকস-২ ও মেসার্স নিহাদ ব্রিকসকে ৫ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করেন তিনি।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী জরিমানার বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার বলেন, অনুমোদন না থাকায় এসব ইটভাটাকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।