তিন মামলায় আরও দুই আসামির ১২ দিনের রিমান্ড

নোয়াখালীর আদালতে নেওয়া হচ্ছে আসামি আবুল কালামকে। আজ বৃহস্পতিবার দুপুরেপ্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে নারীকে (৩৭) বিবস্ত্র করে নির্যাতন, ভিডিও চিত্র ভাইরাল ও ধর্ষণের তিন মামলায় দেলোয়ার বাহিনীর অন্যতম সহযোগী আবুল কালামের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া ওই নারীকে নির্যাতনের মামলায় গ্রেপ্তার আরেক আসামি মাঈনুদ্দিন সাহেদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

আজ বৃহস্পতিবার নোয়াখালীর ৩ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাশফিকুল হক রিমান্ড আবেদনের শুনানি শেষে এই আদেশ দিয়েছেন।

আরও পড়ুন
নোয়াখালীর আদালতে আসামি মাঈনুদ্দিন সাহেদ। আজ বৃহস্পতিবার দুপুরে
প্রথম আলো

দুই আসামির রিমান্ড মঞ্জুর হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হারুন অর রশিদ চৌধুরী। আজ বিকেলে প্রথম আলোকে তিনি বলেন, নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও চিত্র ভাইরালের দুটি মামলায় দেলোয়ার বাহিনীর অন্যতম সহযোগী আবুল কালামের তিন দিন করে ছয় দিন এবং একই নারীকে ধর্ষণের অভিযোগে হওয়া অপর একটি মামলায় তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আরও পড়ুন

ওসি মুহাম্মদ হারুন অর রশিদ চৌধুরী জানান, এ ছাড়া ওই নারীকে নির্যাতনের মামলায় গতকাল বুধবার রাতে গ্রেপ্তার মাঈনুদ্দিন সাহেদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে দুই আসামিকে প্রত্যেক মামলায় সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন। আদালত আবেদনের শুনানি শেষে কালামকে দুই মামলায় তিন দিন করে ছয় দিন ও আরেক মামলায় চার দিন এবং সাহেদকে একটি মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন
আরও পড়ুন